নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদি মারা গেছেন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

আজ বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ থেকে বিষয়টি জানানো হয়েছে।

হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ আরও অনেকে।

বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

1

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

2

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

5

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

6

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

7

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

8

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

9

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

10

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

11

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

12

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

13

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

14

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

15

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

16

শীতে বিপর্যস্ত জনজীবন

17

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

18

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

19

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

20