নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের সদর উপজেলার মালেঙ্গা উলপুর টোল অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় মনি মোহন বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মালেঙ্গা উলপুর টোল অফিসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মনি মোহন বিশ্বাস। এ সময় রাজিব পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের পরিচয় জানা গেছে, তিনি গোপালগঞ্জ সদর উপজেলার স্থানীয় বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় জড়িত রাজিব পরিবহন বাসটির মালিক কমিল মিয়া।

ঘটনার পর গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং একটি তদন্ত প্রতিবেদন তৈরির কাজ করছেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে প্রায়ই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার হার দিন দিন বেড়ে চলেছে। তাঁরা দ্রুত এই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

1

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

2

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

3

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

4

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

5

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

6

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

7

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

8

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

9

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

10

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

11

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

12

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

13

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

14

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

15

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

17

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

18

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

19

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

20