নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরচালিত ভ্যানের চাপায় সাইমা খানম (৫) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমা খানম মনসাবাড়ি গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইমা তার দাদার সঙ্গে বাজারে যায়। বাজার শেষে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরচালিত ভ্যান তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

2

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

3

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

4

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

7

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

8

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

9

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

10

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

11

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

12

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

13

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

14

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

15

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

16

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

17

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

18

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

19

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

20