নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক,

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো সর্বোচ্চ ৮ দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলবে, আর বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ঘোষণা করেছে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

একাদশ বাছাইয়ের ক্ষেত্রে ক্রিকইনফো শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েছে। পাশাপাশি একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা হয়েছিল।

সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সের কারণে। জাতীয় দলের হয়ে যেমন ব্যাট-বল হাতে ছন্দময় ছিলেন, তেমনি বিশ্বের বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপট দেখিয়েছেন তিনি।

এই একাদশে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, আর পাকিস্তান ও আফগানিস্তান থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

1

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

2

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

5

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

9

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

10

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

11

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

12

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

17

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

18

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

19

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

20