নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১২ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে সেনাবাহিনীর টহল থাকলেও এক ঘণ্টার মধ্যে তারা সরে গেলে দুপুরে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দ্রুত সমাধানের আশ্বাস দিলেও প্রশাসনের উদ্যোগ ফলপ্রসূ হয়নি বলে দাবি করেন তারা।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে রাতভর সংঘর্ষ চলে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

চবি সহ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে পরীক্ষার্থী ছিলেন। তাই সবার নিরাপত্তা ও স্বার্থের কথা ভেবেই আজকের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

1

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

2

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

3

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

4

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

5

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

6

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

7

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

8

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

9

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

10

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

11

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

12

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

13

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

16

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

17

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

18

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

19

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

20