নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক

বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে লাঙ্গল প্রতীক। জাতীয় পার্টির ভেতরে প্রতীক নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে এবার নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় লীগ। এতে লাঙ্গল নিয়ে টানাটানি দাঁড়িয়েছে চতুর্মুখী লড়াইয়ে।

দলীয় কোন্দলে জাপা এখন তিন ভাগে বিভক্ত—জি এম কাদেরপন্থি, রওশন এরশাদপন্থি ও আনিসুল ইসলাম মাহমুদপন্থি। তিন পক্ষই নির্বাচন কমিশনের (ইসি) কাছে লাঙ্গল প্রতীকের দাবি জানিয়েছে। এরই মধ্যে আবার নিবন্ধনের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ জাতীয় লীগও তাদের আদি প্রতীক হিসেবে লাঙ্গল দাবি করছে।

জাতীয় লীগের নেতারা বলছেন, দলটি ১৯৬৯ সালে আতাউর রহমান খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ ও ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তাদের প্রার্থীরা লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাই লাঙ্গল প্রতীকের প্রকৃত দাবিদার তারা। যদিও নিবন্ধনের অভাবে এতদিন দাবি জানাতে পারেনি, এবার নিবন্ধন পেলে তারা লাঙ্গল ফেরত চাইবে।

অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকেই লাঙ্গল জাপার প্রতীক। কোনো নিবন্ধিত দল এই প্রতীক দাবি করতে পারে না। যদি কোনো জটিলতা হয়, তা আইনি পথে মোকাবিলা করা হবে।

বর্তমানে নির্বাচন কমিশনও লাঙ্গল প্রতীক নিয়ে দ্বিধায় পড়েছে। কারণ জাপার তিনটি অংশ এবং জাতীয় লীগ—চার পক্ষই একই প্রতীক চাইছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ বিষয়ে বিভ্রান্তির কথাও স্বীকার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাঙ্গল প্রতীককে ঘিরে এই দ্বন্দ্ব জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করতে পারে। একইসঙ্গে ইসির ওপরও চাপ বাড়ছে প্রতীকের প্রকৃত দাবিদার নির্ধারণে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

1

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

2

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

4

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

5

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

6

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

7

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

8

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

9

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

10

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

11

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

12

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

13

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

14

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

15

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

16

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

17

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

19

বিশ্ব শিশু দিবস আজ

20