নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে আগাম জাতের টমেটো গাছে অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। গাছ ফুল ও ফল ধরার পর টমেটো কিছুটা বড় হলেই হঠাৎ ঝরে শুকিয়ে মারা যাচ্ছে। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকরা।

টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫) স্বামীর সঙ্গে ৩ বিঘা জমিতে ঘেরপাড়ে টমেটোর চাষ করেছেন। শুরুতে গাছ ভালো বৃদ্ধি পাওয়ায় ও প্রচুর ফুল-ফল ধরায় তিনি ভালো লাভের আশা করেছিলেন। কিন্তু বর্তমানে একের পর এক গাছ শুকিয়ে মরে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন।

মঞ্জু মন্ডল বলেন,
“আগাম চাষ করে ভালো দাম পাওয়ার আশা করেছিলাম। কিন্তু গাছ এভাবে মারা যেতে থাকলে লাভ তো দূরের কথা, খরচও উঠবে না। ধার-দেনা করে চাষ করেছি, এখন সবটাই ক্ষতির মুখে।”

শুধু মঞ্জু মন্ডল নন, একই সমস্যা দেখা দিয়েছে সদর উপজেলার রঘুনাথপুর ও গোপালপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের টমেটো খেতে।

গত শুক্রবার সরেজমিনে গোপালপুর ইউনিয়নের গুয়াধানা এলাকায় দেখা যায়, ঘেরপাড়ে টমেটোর গাছগুলো লম্বা হয়ে শাখা-প্রশাখায় ফুল ও ফল এসেছে। কিন্তু টমেটো কিছুটা বড় হলেই গাছ শুকিয়ে মরে যাচ্ছে। এতে কৃষকদের মাঝে হতাশা নেমে এসেছে।

স্থানীয় কৃষক হরিচাঁদ মন্ডল বলেন,
“তিন বিঘা জমিতে টমেটো লাগিয়েছি। কিন্তু প্রায় ৩০ ভাগ গাছ হঠাৎ করে শুকিয়ে মারা যাচ্ছে। বিভিন্ন ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। এভাবে চললে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন,
“এ বছর জেলায় প্রায় ১২০ হেক্টর জমিতে আগাম টমেটোর চাষ হয়েছে। গাছ মারা যাওয়ার খবর পেয়ে কৃষি কর্মকর্তারা মাঠে নেমে পরামর্শ দিচ্ছেন। একই জমিতে বারবার একই ফসল চাষ করার কারণে মাটির ক্লান্তি থেকে এমন সমস্যা হতে পারে। কৃষকদের ফসল রোটেশন ও মাটির স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

ওসমান হাদি মারা গেছেন

5

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

6

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

7

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

8

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

9

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

12

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

13

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

14

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

15

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

16

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

17

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20