নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

গোপালগঞ্জ—যা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা—এই জেলার তিনটি আসনেও প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এ তিন আসনকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী—

গোপালগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

গোপালগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন ড্যাব নেতা কেএম বাবর।

আর গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।


সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী তালিকা দেওয়া হলো। তবে সমমনা দলগুলোর সমন্বয় ও প্রাসঙ্গিক বিবেচনায় এ তালিকায় পরিবর্তনের সুযোগ থাকছে।”

তিনি আরও জানান, যুগপৎ আন্দোলনে থাকা সহযোগী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আসনগুলো নিয়ে সমন্বয়ের কাজও চলমান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

1

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

2

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

3

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

4

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

5

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

6

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

7

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

8

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

9

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

10

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

11

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

12

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

13

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

16

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

17

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

18

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

19

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

20