নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২১৭ রানের দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের মাধ্যমে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ।

পঞ্চম দিনের সকালে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করে আয়ারল্যান্ড। ধারণা করা হয়েছিল, প্রথম সেশনেই ম্যাচটি শেষ করতে পারবে বাংলাদেশ। কিন্তু লোয়ার-অর্ডারের জেদি ব্যাটিংয়ে তা সহজ হয়নি। শেষ চার উইকেট তুলতে বাংলাদেশকে প্রায় ৬০ ওভার অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত ১১৩.৩ ওভারে ২৯১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেও পরাজিত হয়েছে তারা।

আইরিশদের হয়ে কার্টিস ক্যাম্ফার খেলেন অনবদ্য এক ইনিংস। ৭১ রানে অপরাজিত থেকে মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের হয়ে দু’জন বাঁহাতি স্পিনার—হাসান মুরাদ ও তাইজুল ইসলাম—নেন ৪টি করে উইকেট। মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে টাইগাররা।

এর আগে চতুর্থ দিনে ৬ উইকেট হারিয়েও ম্যাচটিকে শেষদিনে নিয়ে যেতে সক্ষম হয় আয়ারল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৬ রান। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৩৩৩ রান। ক্রিজে ছিলেন ক্যাম্ফার (৩৪) ও অ্যান্ডি ম্যাকব্রাইন (১১)।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও ছিল দাপুটে ব্যাটিং। ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। সাদমান ইসলাম ৭৮ রান করে আউট হলে নামেন শান্ত, তবে আবারও ব্যর্থ হন তিনি। মুমিনুল হক খেলেন ৮৭ রানের চমৎকার ইনিংস। অন্যদিকে মুশফিক নিজের শততম টেস্টে ৮১ বলে ৫৩ রানে অপরাজিত থেকে ইনিংসকে সমৃদ্ধ করেন। মুমিনুলের আউটের পরই ৫০৮ রানের লিডে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জয়ের জন্য ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৯, অ্যান্ডি বালবার্নি ১৩ এবং কেড কারমাইকেল ১৯ রান করে সাজঘরে ফেরেন। হ্যারি টেক্টর খেলেন লড়াকু ৫০ রানের ইনিংস, তবে দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৭৬ রান, জবাবে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২৬৫। বড় লিডের ওপর দাঁড়িয়ে গড়া বাংলাদেশের জয় ছিল বোলার-ব্যাটসম্যানের সম্মিলিত প্রতাপে একদম নিশ্চিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

1

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

3

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

4

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

5

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

6

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

7

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

8

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

9

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

10

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

11

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

12

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

13

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

14

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

15

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

16

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

19

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

20