নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক,

নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯টি ম্যাচ। এরই মধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী দুই দল— অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন লড়াই চলছে বাকি দুটি সেমিফাইনাল স্পট নিয়ে, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় আছে ছয়টি দল। সেই ছয় দলের একটিতে রয়েছে বাংলাদেশও, যদিও নিগার সুলতানা জ্যোতিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো খুবই ক্ষীণ।

এ পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় ও চার পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে বাংলাদেশ। রানরেট -০.৬৭৬ হওয়ায় অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে। ভাগ্য অনুকূলে থাকলে জয়ের সংখ্যা আরও বাড়তে পারত, তবে এখন আর কোনো ভুলের সুযোগ নেই।

সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচে— শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে— জিততেই হবে। শুধু জেতাই নয়, জিততে হবে বড় ব্যবধানে, যাতে রানরেটের ব্যবধান কিছুটা কমে আসে।

একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। বাংলাদেশকে আশা করতে হবে, ইংল্যান্ড যেন ভারত ও নিউজিল্যান্ড— এই দুই দলকেই হারায়। তাছাড়া যদি নিউজিল্যান্ড ভারতকে হারায়, তাহলে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড— এই তিন দলেরই পয়েন্ট ৬ হতে পারে। সে ক্ষেত্রে বড় ব্যবধানের জয়ই বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখবে।

অন্যদিকে, সেমিফাইনালের দৌড়ে ভালো অবস্থানে আছে ভারত। হাতে থাকা তিন ম্যাচের সবকটিতে জয় পেলে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। পাকিস্তানেরও এখন বাঁচা-মরার লড়াই— দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের দুই ম্যাচেই জিততে হবে, তাও বড় ব্যবধানে, যাতে নেট রানরেটে নিউজিল্যান্ডকে টপকানো যায়।

সব মিলিয়ে বিশ্বকাপের লিগ পর্বের শেষ সপ্তাহে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার বিষয়, ভাগ্য কি বাংলাদেশের মুখে শেষ মুহূর্তে হাসবে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

1

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

2

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

3

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

4

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

5

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

6

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

9

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

10

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

11

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

12

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

13

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

14

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

15

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

18

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

19

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

20