নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ২ উইকেটে জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এবার তাদের লক্ষ্য আফগানদের হোয়াইটওয়াশ করে শতভাগ সাফল্যে সিরিজ শেষ করা।

এশিয়া কাপে ব্যর্থতার পর এই সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দল, যদিও শেষ পর্যন্ত শান্ত, তাওহিদ হৃদয় ও সাকিবদের নৈপুণ্যে জয় নিশ্চিত হয়।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি অনিক। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন,

“দল হিসেবে আমরা গত দুই ম্যাচে সত্যিই ভালো খেলেছি। উইকেট ছিল বোলারদের পক্ষে, তারা দারুণ বোলিং করেছে। এখন আমরা শেষ ম্যাচে আরও ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে।”

বাংলাদেশের বোলাররা সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স করছে। এশিয়া কাপেও তারা ছিলেন কার্যকর, তবে ব্যাটারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত ফল আসেনি।

শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে যদি আজও জয় পায় বাংলাদেশ, তবে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে পাওয়া হোয়াইটওয়াশের প্রতিশোধও পূরণ হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে; এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, আফগানিস্তান ৭টিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

1

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

5

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

6

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

7

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

8

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

9

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

10

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

11

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

12

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

13

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

14

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

15

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

16

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

17

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

18

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

19

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

20