নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক,

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ একে একে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপের আরও কয়েকটি দেশ খুব শিগগিরই একই সিদ্ধান্ত নিতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতারা বর্তমানে নিউইয়র্কে সমবেত হচ্ছেন। এ বৈঠকে গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে আনা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর এ ধারাবাহিক স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন মোড় সৃষ্টি করতে পারে। ইউরোপের আরও দেশ যদি একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বাড়বে।

দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র প্রস্তাবকে কার্যকর সমাধান হিসেবে দেখা হলেও বাস্তবে অগ্রগতি খুবই সীমিত ছিল। এবার ফ্রান্সসহ পশ্চিমা শক্তিগুলোর এই অবস্থান আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের স্বীকৃতির পর ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দিয়েছে দেশটি। তবে লন্ডন ইসরায়েলকে কড়া সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ স্বীকৃতিকে “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান” বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এসব পদক্ষেপ হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আরও উসকে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

1

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

2

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

3

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

4

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

5

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

6

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

7

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

10

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

11

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

12

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

15

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

16

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

17

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

18

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

19

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

20