নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন এম. এইচ খান মঞ্জু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ খান মঞ্জু।

বুধবার (আজ) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি নিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়াও দলীয় প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত জেলা জামায়াতের আমির এম. এম. রেজাউল করীম গোপালগঞ্জ-০৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীদের পক্ষে দলীয় নেতা-কর্মীরা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আত্মীয়-স্বজন ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করলেও এনসিপি ও গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ-০১ ও গোপালগঞ্জ-০৩ আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩৯৭টি ভোটকেন্দ্রে ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, তফসিল ঘোষণার আগেই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের কাছে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

3

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

4

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

5

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

6

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

7

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

8

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

9

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

10

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

11

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

12

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

13

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

14

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

15

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

16

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

17

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

18

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

19

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

20