নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশু নিহত এবং তিন জন আহত হয়েছে।

বুধবার বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে ও ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিহত শিশুর নাম আরাফাত খান। তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপলগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, “কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া যাওয়ার জন্য গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত।

“এ সময় কোটালীপাড়াগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে।”

তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “কাশিয়ানী উপজেলা ফুকরা এলাকায় কাশিয়ানীগামী একটি মোটরসাইকেলকে খুলনাগামী ‘দোলা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সাজেদুল মোল্লা, আশিক ভূঁইয়া ও রিয়াজ মোল্লা মারাত্মক আহত হন।”

তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

1

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

2

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

3

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

4

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

5

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

6

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

7

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

8

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

9

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

10

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

11

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

12

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

13

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

14

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

15

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

16

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

17

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

18

বিপিএলের দায়িত্বে আইএমজি

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20