নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সারাদেশের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার।

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তার বক্তব্যে বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের জীবনমান উন্নয়ন আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধি পেলেই একটি সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।”

এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

1

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

2

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

3

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

4

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

5

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

6

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

9

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

10

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

11

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

12

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

13

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

14

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

15

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

16

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

19

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

20