নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষা ডেস্ক,

শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস চালু থাকবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে—এটা আমাদের বিশাল বিজয়। আমরা আন্দোলন করে প্রজ্ঞাপন হাতে নিয়ে ঘরে ফিরছি। আন্দোলন প্রত্যাহার করছি এবং আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরছি।”

দেলাওয়ার হোসাইন আজিজী আরও জানান, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। শিক্ষার্থীদের সেই ক্ষতি পূরণে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেওয়া হবে।

এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আন্দোলন শেষে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

1

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

2

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

3

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

4

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

7

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

8

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

9

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

10

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

13

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

14

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

15

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

16

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

19

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

20