নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক,

নেপালে রাজনৈতিক অস্থিরতায় কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জামাল ভূঁইয়াসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার থেকে সচল হলে বৃহস্পতিবার সকালে সেখানে যান বাংলাদেশ দল। সেখান থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। দলের সঙ্গে থাকা সাংবাদিকরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফুটবলারদের দেশে আনার জন্য বিমানবাহিনীর বিমানটি আজ সকাল ১১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর আগেই দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষে অচল হয়ে পড়ে কাঠমান্ডু। ৯ সেপ্টেম্বর থেকে ফ্লাইট বন্ধ থাকায় হোটেলবন্দি হয়ে পড়েন খেলোয়াড়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

3

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

4

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

5

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

6

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

7

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

8

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

9

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

12

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

13

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

14

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

15

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা’—বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালকে প্রেমিক

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

19

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

20