নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

নুরের ফেসবুক পেজে সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানানো হয়, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে তিনি নাকের সার্জারি ও অন্যান্য জটিল সমস্যার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। এরপর তিনি প্রায় ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শেই পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দেরিতে হলেও উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রম হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

1

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

2

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

3

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

4

ভালোবাসার কথা

5

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

6

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

8

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

9

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

10

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

11

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

12

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

13

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

14

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

15

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

16

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

17

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

18

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

19

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

20