নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারের মাঝে মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এসব চেক প্রদান করা হয়।

বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লায়লাতুল মাওয়া, মোটরযান পরিদর্শক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক প্রদান করা হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন—রূপা ইসলাম ছোট মনি, মো. আবু হাসান, নার্গিছ বেগম, তাছলিমা বেগম, আব্দুল জব্বার শেখ, আফসানা আহমেদ ও আকলিমা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

> “গোপালগঞ্জে প্রতিনিয়ত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। গত তিন বছরে ৩৩২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬৬ জন, আহত হয়েছেন ৪৯৩ জন। দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে, আবার কেউ পঙ্গুত্ব বরণ করলে তার জীবন হয়ে যায় দুর্বিষহ।”



বক্তারা আরও বলেন, সরকার এসব অসহায় পরিবারের সহায়তায় আইনগতভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। তবে ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। “ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে দুর্ঘটনা রোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,” বলেন তারা।

এ সময় বিআরটিএ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের অর্থ অনুমোদন করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

1

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

2

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

3

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

4

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

5

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

6

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

7

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

8

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

9

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

10

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

11

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

12

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

13

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

15

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

16

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

17

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

18

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

19

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

20