নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের পুত্র সরোজ ভট্টাচার্য (৬০) এবং একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের পুত্র বিজয় বিশ্বাস (২২)।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে গান্ধিয়াশুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সরোজ ভট্টাচার্যকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

1

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

2

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

3

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

4

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

5

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

6

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

7

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ,

8

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

9

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

13

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

14

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

15

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

16

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

17

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

18

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

19

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

20