নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গোপালগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পরে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনা, জিয়াউল কবির বিপ্লবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন ও সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু।

জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুর রহমান হীরা, সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

পুরো অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়, যেখানে নেতাকর্মীদের মিলনমেলায় জেলা শহর সরব হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

1

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

2

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

3

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

5

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

6

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

7

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

8

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

9

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

10

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

11

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

14

ভালোবাসার কথা

15

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

16

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

17

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

18

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

19

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

20