নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে চারতলা ভবনের ব্যালকনি থেকে পড়ে রুহি হাওলাদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুহি মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকার সোহেল হাওলাদারের কন্যা। সে বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার পাশে ফুফুর বাসায় থাকছিল।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুহি চারতলার ব্যালকনির রেলিং পার হয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে শিশুটি মারা যায়।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

3

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

4

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

5

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

6

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

7

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

8

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

9

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

10

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

11

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

12

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

14

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

15

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

16

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

17

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

18

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

19

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

20