নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে মালতী দত্ত (৫৩) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মালতী দত্ত কোটালীপাড়া উপজেলার ছোট দিগুলিয়া এলাকার মাখন বিশ্বাসের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মালতী দত্তের বাড়িতে অভিযান চালাই। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

1

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

2

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

3

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

6

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

7

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

8

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

9

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

10

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

11

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

12

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

13

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

14

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

15

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

16

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

17

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

18

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

19

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

20