নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নতুন করে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে বুধবার বিকাল পর্যন্ত জেলার তিনটি আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ)

এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১০ জন প্রার্থী। তারা হলেন—
বিএনপি মনোনীত সেলিমুজ্জামান সেলিম,
এনসিপির প্রলয় কুমার পাল,
এবি পার্টির প্রিন্স আল আমিন,
আমজনতার কাবির মিয়া,
জনতার দলের মো. জাকির হোসেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মো. মিজানুর রহমান,
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম, এম. আনিসুল ইসলাম ও মোহাম্মদ সুজাউদ্দিন অপু।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ)

এই আসনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—
বিএনপির ডা. কেএম বাবর,
জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আজমল হোসাইন,
গণফোরামের শাহ মফিজ,
ইসলামী আন্দোলনের তসলিম সিকদার,
বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম,
জাকের পার্টির অ্যাডভোকেট মাহমুদ হাসান,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম. এইচ. খান মঞ্জু,
জেলা বিএনপির সাবেক সভাপতি এম. সিরাজুল ইসলাম সিরাজ,
সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুল,
এছাড়া উৎপল বিশ্বাস, শিপন ভূইয়া, রনি মোল্লা ও মশিউর রহমান।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া)

এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী। তারা হলেন—
বিএনপির এস. এম. জিলানী,
জামায়াতে ইসলামীর এম. এম. রেজাউল করিম,
এনসিপির আরিফুল দাড়িয়া,
গণঅধিকার পরিষদের আবুল বশার দাড়িয়া,
ইসলামী আন্দোলনের মারুফ শেখ,
ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন,
খিলাফত মজলিসের অলি আহমেদ,
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান দাড়িয়া,
হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামানিক,
এবং মো. আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

1

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

2

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

3

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

4

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

5

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

6

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

7

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

8

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

9

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

12

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

13

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

14

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

15

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

16

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

17

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

18

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

19

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

20