নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মধুমতী নদীর জয়নগর এলাকায় নতুন ফেরিঘাটের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ ফেরিঘাটের উদ্বোধন করেন।

ফেরি চলাচল শুরু হওয়ায় মধুমতী নদীর দুই পাড়ের গোপালগঞ্জ ও নড়াইল জেলার মানুষের যাতায়াত সহজতর হলো। দীর্ঘদিন ধরে নড়াইলের নড়াগাতি ও কালিয়া উপজেলার হাজারো মানুষ এ পথ দিয়ে খেয়া নৌকায় পারাপার হয়ে গোপালগঞ্জে আসতেন। এতে যাতায়াতের পাশাপাশি মালামাল পরিবহনে ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। সেই সমস্যা সমাধানেই সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নতুন ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, ফেরি চালু হওয়ায় দুই জেলার কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ সহজ হলো, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান,
সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে,
ফরিদপুর ফেরি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম,
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান,
ফরিদপুর ফেরি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় সরকার,
এবং শুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রানা মোল্লা।

গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে বলেন,
“এই ফেরি চালুর ফলে নড়াইলের নড়াগাতি ও কালিয়া উপজেলার বাসিন্দাদের আর প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ পথ ঘুরে গোপালগঞ্জ হয়ে ঢাকায় যেতে হবে না। এখন তারা দ্রুত সময়ের মধ্যে পারাপার হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। চিকিৎসার প্রয়োজনে গোপালগঞ্জ মেডিক্যালে আসাও সহজ হবে।”

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,
“দুই জেলার মানুষের সুবিধা ও কৃষি পণ্যের সহজ পরিবহনের জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সময় ও অর্থ—দু’টিই সাশ্রয় হবে।”

নতুন ফেরি চালুর ফলে নড়াইল ও গোপালগঞ্জের মানুষ নতুন যাতায়াত স্বস্তি পেল—এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

1

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

2

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

3

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

4

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

5

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

6

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

7

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

8

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

9

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

10

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

13

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

14

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

15

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

16

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

17

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮টি কলেজ

18

বিপিএলের দায়িত্বে আইএমজি

19

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

20