নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

শিক্ষা ডেস্ক,

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন চলছে। শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তির নীতিমালা অনুসারে আগামী ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফলাফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। পরবর্তী দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে।

এদিকে যারা প্রথম দুই ধাপে সুযোগ পাননি তাদের জন্য তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদনে অংশ নিতে পারবেন। এরপর ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় ধাপের ফলাফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর ভর্তি নিশ্চয়ন করতে হবে। পরের দিন ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে সর্বশেষ মাইগ্রেশনের ফল।

ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

1

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

4

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

7

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

8

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

9

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

10

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

11

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

12

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

13

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

16

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

17

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

18

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

19

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

20