নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

শিক্ষা ডেস্ক,

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হবে।

ফল প্রকাশ উপলক্ষে আজ সকালে ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি বোর্ডভিত্তিক ফলাফল, পাসের হার এবং অন্যান্য বিশ্লেষণ তুলে ধরবেন।

ফল জানা যাবে যেভাবে

শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কলেজ থেকেও ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —

HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025

এরপর পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এবার অংশগ্রহণকারীর সংখ্যা

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

1

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

2

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

3

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

4

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

5

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

6

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

7

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

8

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

11

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

12

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

13

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

14

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

15

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

16

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

17

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

18

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

19

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

20