নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

স্পোর্টস ডেস্ক,

এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই আইসিসি থেকে এসেছে দারুণ এক সুসংবাদ। হালনাগাদ হওয়া টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

বাংলাদেশের পেস আক্রমণের ভরসা মুস্তাফিজুর রহমান ফিরেছেন বোলারদের সেরা দশে। এশিয়া কাপে শেষ দুই ম্যাচে দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসার শিকার করেছেন ছয় উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে আবারও এলিট তালিকায় জায়গা করে নিলেন তিনি।

অন্যদিকে ব্যাটিং তালিকায় বড় চমক সাইফ হাসান। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস এক লাফে তাকে এগিয়ে দিয়েছে ১৩৩ ধাপ। বর্তমানে ব্যাটারদের তালিকায় তার অবস্থান ৮১তম স্থানে।

শুধু মুস্তাফিজ বা সাইফই নন, আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে নজর কাড়ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা শেখ মাহেদী তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে। রিশাদ খান দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম স্থানে আছেন। তাসকিন আহমেদ এক ধাপ নেমে গেছেন ৩১ নম্বরে। অন্যদিকে তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে। তবে শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৪তম স্থানে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমন সুখবর নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে টাইগার শিবিরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

1

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

2

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

5

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

6

ভালোবাসার কথা

7

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

8

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

9

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

10

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

11

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

16

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

17

পেছাল চাকসু নির্বাচন

18

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

19

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

20