নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

স্পোর্টস ডেস্ক,

ফুটবলের পর এবার ক্রিকেটেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় সৌদি আরব। স্বল্প সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্যে উপমহাদেশসহ আশপাশের দেশগুলো থেকে ক্রিকেটার নিয়ে নাগরিকত্ব প্রদান করে খেলানোর পরিকল্পনা করছে দেশটি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সৌদি আরব। এ লক্ষ্যে তারা বিদেশি ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি জাতীয় দলের জার্সিতে খেলানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি ক্রিকেট বোর্ড পুরুষ ও নারী—উভয় দলের ক্রিকেটারের পাশাপাশি কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিসিবি।
সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,
“প্রায় দুই মাস আগে সৌদি আরব আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা আমাদের কাছ থেকে পুরুষ ও নারী ক্রিকেটারসহ কোচ নিতে চেয়েছিল। কিন্তু নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমি কীভাবে এই প্রস্তাবে সাড়া দিতে পারি?”
উল্লেখ্য, লিভ গলফ, ফর্মুলা ওয়ান আয়োজন এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বত্ব অর্জনের মাধ্যমে সৌদি আরব ইতোমধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় পরিসরে বিনিয়োগের নজির স্থাপন করেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কৌশলগত সমর্থনে উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে দেশটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

3

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

4

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

5

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

6

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

7

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

8

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

9

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

10

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

11

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

12

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

13

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

14

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

15

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

16

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

17

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

18

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

19

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

20