নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক নয়, সরাসরি সভাপতি পদেই লড়াই করতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে ঢাকার প্রভাবশালী একাধিক ক্লাব কর্তাদের সমর্থনও পেয়েছেন তিনি বলে জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।

আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষভাগ বা অক্টোবরের শুরুতেই হতে পারে বিসিবি নির্বাচন।

নিয়ম অনুযায়ী, ৭৬ ক্লাব কাউন্সিলরের ভোটে ১২ পরিচালক নির্বাচিত হবেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটেই ঠিক হবে নতুন সভাপতি। তবে কাউন্সিলর পদে থাকার কারণে তামিম চাইলে পরিচালক হিসেবেও লড়তে পারবেন। তবুও তিনি সরাসরি সভাপতি হওয়ার দৌড়েই নামতে চান। বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত ১৮ ক্লাবের সমর্থন পাওয়ায় এ দৌড়ে তামিমকে এগিয়ে রাখছেন অনেকেই।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদের কোটা থাকায় পরিচালক পদে লড়াই নিয়ে তার দুশ্চিন্তা নেই। তবে পরিচালকদের পূর্ণ সমর্থন না পেলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।

এ ছাড়া দৌড়ে আছেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি একসময় বিসিবির সভাপতি থাকলেও পরে বোর্ড থেকে বাদ পড়েন। তবে অতীত অভিজ্ঞতা ও ভোটভিত্তিক সমর্থনের দিক থেকে তিনি ততটা এগিয়ে নেই।

বিশ্লেষকদের মতে, বিসিবির সভাপতি নির্বাচন কেবল ক্রিকেটের ভেতরের লড়াই নয়, এর সঙ্গে জাতীয় রাজনীতির সমীকরণও গভীরভাবে জড়িত। ক্ষমতার পালাবদল হলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে রাজনীতির বাইরে থাকা প্রার্থী বুলবুলের অবস্থান কঠিন হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই স্পষ্ট হয়ে গেছে—তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে ফিরতে চান সর্বোচ্চ পদে বসে। এখন অপেক্ষা শুধু ভোটের অঙ্ক কোন দিকে যায়, সেটিই নির্ধারণ করবে বিসিবির পরবর্তী নেতৃত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

1

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

2

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

3

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

4

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

5

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

6

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

7

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

8

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

9

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

10

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

11

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

12

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

13

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

14

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

15

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

16

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

17

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

18

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20