নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক:
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গুরুতর আহত নুরুল হকের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন। এ সময় অধ্যাপক ইউনূস নুরুল হকের সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, “এ ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত। ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।”

সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

পরে সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার জানান, নুরুল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলে তাঁকে বিদেশে পাঠানো হবে। পাশাপাশি প্রধান উপদেষ্টা নুরুল হকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। এরপর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা লাঠিপেটা করলে গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সোমবার তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

1

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

2

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

7

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

8

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

9

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

10

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

11

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

12

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

13

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

14

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

15

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

16

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

17

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

18

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

19

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

20