নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমকে একাধিকবার হামলার মুখে পড়তে হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, “গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বারবার জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছি। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকলে আমরা এ পরিস্থিতি এড়াতে পারতাম।”

তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় এ হামলার চেষ্টা হয়। সেমিনারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

চোখে পড়ার মতো ঘটনাটি ঘটে যখন ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং ডিম নিক্ষেপ করেন। তবে দ্রুত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ হাইকমিশনের দাবি, কালো রঙের বিএমডব্লিউ গাড়িটিতে মাহফুজ আলম ছিলেন না। প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, নেতাকর্মীরা ভুল করে মনে করেছিলেন গাড়িটিতে উপদেষ্টা ছিলেন। আসলে তিনি অন্য গাড়িতে অন্য পথে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

1

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

2

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

3

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

4

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

5

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

6

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

7

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

8

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

9

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

10

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

11

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

12

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

13

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

14

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

15

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

16

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

17

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

18

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

19

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

20