নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের ওপর শুল্ক-বোমা ফেলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শুল্কই এখন তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ, চীনে অনুষ্ঠিত বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রেক্ষাপটে জানা গেছে— ভারতকে আরও সস্তায় তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। খবর হিন্দুস্তান টাইমস।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে রাশিয়া প্রতি ব্যারেল তেলের ওপর ছাড়ের পরিমাণ বাড়িয়ে তিন থেকে চার ডলার করার প্রস্তাব দিয়েছে। সেপ্টেম্বার–অক্টোবরে সরবরাহকৃত তেলের জন্য এই ছাড় কার্যকর হতে পারে। গত সপ্তাহে এই ছাড় ছিল ২.৫ ডলার, আর জুলাই মাসে তা ছিল মাত্র এক ডলার।

যদিও ভারত বা রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে কূটনৈতিক মহলের মতে, ছাড়ের এ সিদ্ধান্ত কার্যকর হলে শুল্ক আরোপ করেই নয়াদিল্লি ও ক্রেমলিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুললেন ট্রাম্প। দীর্ঘদিনের বন্ধু ভারত ও রাশিয়ার সম্পর্ক এতে আরও দৃঢ় হবে বলেও মনে করা হচ্ছে।

এর আগে ট্রাম্প রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সব মিলিয়ে ভারতের ওপর চাপানো হয় ৫০ শতাংশ শুল্ক। ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে সহায়তা করছে। তিনি একে মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনের মানুষের মৃত্যুর জন্য তাঁর মন কেঁদে ওঠে।

তবে সমালোচকদের প্রশ্ন, যুক্তরাষ্ট্র যখন নিজেই রাশিয়ার সঙ্গে ইউরেনিয়াম ও রাসায়নিক সার বাণিজ্য করছে, তখন ট্রাম্পের মন কেন ‘কেঁদে ওঠে না’? ভারতও স্পষ্ট জানিয়েছে— রাশিয়ার তেল ভারতীয়দের জন্য অপরিহার্য, তাই তা কেনা অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

1

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

2

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

3

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

4

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

5

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

6

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

11

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

12

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

13

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

14

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

15

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

16

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

17

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

18

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

19

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

20