নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

লাইফস্টাইল ডেস্ক,

মানবদেহের অন্যতম প্রধান অঙ্গ হলো হৃদপিণ্ড। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন, অজ্ঞতা ও অসচেতনতার কারণে দিন দিন এ অঙ্গটি হয়ে পড়ছে দুর্বল। মানুষের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি করতেই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য— “প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ অনুযায়ী, দেশে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। মোট মৃত্যুর ২১ শতাংশের পেছনে রয়েছে এ রোগ, যার মধ্যে হার্ট অ্যাটাক একাই দায়ী প্রায় ১৭ দশমিক ৪৫ শতাংশ মৃত্যুর জন্য। পাশাপাশি নানা ধরনের হৃদরোগে মারা যাচ্ছে আরও ৩ দশমিক ৬৭ শতাংশ মানুষ। অর্থাৎ, দেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি ঘটছে হৃদরোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৩১ শতাংশ ঘটে হৃদরোগের কারণে। বাংলাদেশেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, স্থূলতা, মানসিক চাপ, ব্যায়ামের অভাবসহ নানা কারণেই হৃদরোগ কেবল প্রাপ্তবয়স্কদের নয়, শিশু-কিশোরদের মধ্যেও দেখা দিচ্ছে।

মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করতে প্রতিবছর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সাল থেকে ২৯ সেপ্টেম্বরকে বিশ্ব হার্ট দিবস হিসেবে পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

1

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

2

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

3

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

4

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

5

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

6

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

7

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

8

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

9

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

10

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

11

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

12

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

13

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

14

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

15

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

16

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

17

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

18

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20