নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

চন্দন বিশ্বাস, 
স্পেশাল করেসপন্ডেন্ট
ভয়েস অফ গোপালগঞ্জ

গোপালগঞ্জের টেকেরহাট মহাসড়কের সাতপাড় বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি তেলের ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সজোরে সংঘর্ষ ঘটায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, সাতপাড় বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে ট্রাক ও বাস চলাচলের কারণে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলেছে। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং ট্রাকটি আটক করে।

এলাকাবাসী সাতপাড় বাসস্ট্যান্ড এলাকায় কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

1

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

2

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

3

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

4

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

5

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

6

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

9

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

10

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

11

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

12

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

13

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

14

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

15

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

16

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

17

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

18

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

19

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

20