নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা ডেস্ক,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে আবেদনপ্রক্রিয়া চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৫ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর—এই ছয় বিভাগে মোট ১০ হাজার ২১৯টি পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় দৈনিকসহ গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। পরে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তির ২০টি শর্তের মধ্যে ১৪ নম্বর শর্তে উল্লেখ করা হয়েছে—ধূমপানসহ যেকোনো প্রকার মাদক গ্রহণের অভ্যাস আছে এমন প্রার্থী আবেদন করতে পারবেন না।

এ ছাড়া বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটি ঠিকানা ব্যবহার করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকৃত জেলা বা উপজেলা ভুল হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

উপজেলা/শিক্ষা থানাভিত্তিক এই নিয়োগে প্রার্থীরা নিজ নিজ স্থায়ী ঠিকানাভুক্ত উপজেলার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন।

এর আগে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ সংশোধনের পর পুনঃপ্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালায় বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন শব্দ যুক্ত হওয়ায় বিজ্ঞান বিভাগের প্রার্থীরা এবার অগ্রাধিকার পাবেন।

এতে আরও বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক হিসেবে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ থাকতে হবে।

সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি, দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
উভয় পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

1

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

2

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

3

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

4

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

5

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

6

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

7

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

8

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

9

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

10

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

11

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

12

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

13

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

14

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

15

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

16

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

17

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

18

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20