নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ থেকে খুলনা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রমের চ্যালেঞ্জ নিয়েছেন গোপালগঞ্জের চার রোভার স্কাউট সদস্য — আশরাফুল আলম নাজিম, নয়ন খান, মো. আবু তালহা ও এস.এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান।

রোববার (৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গেট থেকে নড়াইল–যশোর হয়ে খুলনার উদ্দেশে রওনা দেন তারা। পায়ে হাঁটা এই যাত্রা শেষ হবে আগামী ৯ অক্টোবর খুলনার বিএম কলেজে গিয়ে।

পরিভ্রমণ চলাকালে তারা কাশিয়ানী ডাকবাংলো, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করবেন।

জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারের লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। পথে পথে তারা বিদ্যুৎ অপচয় রোধ, দুর্নীতি প্রতিরোধ, তথ্যপ্রযুক্তি সচেতনতা, সড়ক দুর্ঘটনা রোধ, বাল্যবিবাহ বন্ধ, প্লাস্টিক বর্জন ও পলিথিনের বিকল্প ব্যবহারের বিষয়ে প্রচারণা চালাবেন।

গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল আলম নাজিম বলেন,

“এই পরিভ্রমণের উদ্দেশ্য নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধি করা। পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরাই আমাদের লক্ষ্য। এটি আমাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।”

গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক মো. জুবাইর আল মাহমুদ বলেন,

“প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের অংশ হিসেবে এই ১৫০ কিলোমিটার পায়ে হাঁটা পরিভ্রমণ বাধ্যতামূলক। গোপালগঞ্জের এই চার রোভার সদস্যদের উদ্যোগ আমাদের জেলার জন্য গর্বের বিষয়।”

পরিভ্রমণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার কমিশনার এ.এল.টি. প্রফেসর মো. মাসুদ আহমেদ, গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সুকলাল বিশ্বাস, জেলা রোভার সহকারী কমিশনার (মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন) হৃদয় কুমার শীল এবং জেলা রোভার মিডিয়া টিমের সদস্য সচিব ও যুগ্ম সম্পাদক রাজু শিকদার (উডব্যাজার)।

স্কাউটিংয়ে পায়ে হেঁটে দীর্ঘপথ অতিক্রমের এই কার্যক্রমকে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

1

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

2

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

3

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

4

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

5

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

6

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ,

7

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

8

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

9

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

10

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

11

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

12

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

13

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

14

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

15

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

16

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

17

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

18

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

19

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

20