নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

চন্দন বিশ্বাস,
স্পেশাল করেসপন্ডেন্ট
ভয়েস অফ গোপালগঞ্জ,

গোপালগঞ্জের সাতপাড় বাজার এবং গান্ধিয়াসুর বাসস্টান্ড এর মাঝামাঝি অবস্থানে গোপালগঞ্জ - টেকেরহাট সড়কে বৃহস্পতিবার বিকেলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নছিমনের পেছনে সজোরে ধাক্কা দিলে নছিমনের চালকসহ চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত নছিমনের পেছনে ধাক্কা দেয়। এতে বাইকটি সড়কে ছিটকে পড়ে এবং নছিবনটিও আঘাতের তীব্রতায় একপাশে কাত হয়ে যায়। দুর্ঘটনায় নছিমনের চালক এবং মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, গোপালগঞ্জ–টেকেরহাট সড়কে বেপরোয়া বাইক চালানো, অতিরিক্ত গতি এবং ট্রাফিক নজরদারির অভাবে এ রাস্তায় দুর্ঘটনা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। তারা জরুরি ভিত্তিতে সড়কে কঠোর নজরদারি, গতিসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

1

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

2

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

3

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

6

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

7

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

8

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

9

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

10

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

11

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮টি কলেজ

12

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

13

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

14

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

15

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

16

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

17

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

18

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20