নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ২১ দিন পর মিজানুর মোল্লা নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মৌলভীপাড়ার হারেজ মোল্লার ছেলে মিজানুর রহমান গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে নিজ বাসা থেকে একই এলাকার মাস্টার পাড়ার সাহেব মোল্লার ছেলে জাহিদ মোল্লা ডেকে নিয়ে যান।

নিহত মিজানুর মোল্লার পরিবার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ডায়েরি করেন। পরে মিজানুর মোল্লার স্ত্রী জামিলা ইসলাম বাদী হয়ে জাহিদ মোল্লাসহ ৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন।

বিজ্ঞ আদালত মামলাটি রুজু করার জন্য গোপালগঞ্জ সদর থানাকে নির্দেশ দেন। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ মোল্লাকে আটক করে।

পরে আসামির স্বীকারোক্তিতে শনিবার বিকেলে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল দক্ষিণ পাড়ার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মিজানুর মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

1

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

2

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

3

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

4

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

5

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

6

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

7

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

10

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

11

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

12

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

13

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

14

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

15

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

16

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

17

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

18

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

19

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

20