নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গুলি উদ্ধার, এখনো মামলা হয়নি

ভয়েস অব গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম বাবরের ভাড়া বাসায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।

অভিযানের বিস্তারিত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে যৌথ বাহিনীর একটি দল কে এম বাবরের ভাড়া বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়। সেনাবাহিনীর সদস্যরা বাসার একটি বাথরুমের ফ্লাশারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সদর থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি নেতার দাবি
অভিযানের সময় ঢাকায় অবস্থানরত বিএনপি নেতা কে এম বাবর মোবাইল ফোনে জানান, “আমি ও আমার স্ত্রী দুজনেই চিকিৎসক। বৃহস্পতিবার সকালে ঢাকায় যাই, মা গ্রামের বাড়িতে ছিলেন। বাসায় তখন আমার স্ত্রী, দুই সন্তান ও গৃহকর্মী ছিল। রাত দুইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিচয় দেওয়ার পর আমার স্ত্রী গেট খুলে দেয়। কয়েক মিনিটের মধ্যেই মায়ের কক্ষের বাথরুম থেকে তারা একটি পলিথিনে মোড়ানো ব্যাগ বের করে। এর ভেতরে দেশি পাইপগান ও একটি গুলি পাওয়া যায়। অথচ আমার বাসায় একটি চাকুও নেই। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে এসব রেখেছে।”

তিনি আরও বলেন, “আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে। সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

পুলিশের বক্তব্য
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “কে এম বাবরের বাসার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় দেশি একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ তাকে ফাঁসাতে এমনটি করতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে। যেহেতু ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না, আপাতত কোনো মামলা করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

1

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

2

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

3

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

4

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

5

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

6

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

7

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

8

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

9

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

10

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

11

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

12

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

13

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

14

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

15

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

16

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

17

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

18

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

19

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

20