নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মো. জসিম শেখ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। এ সময় একই পাশ দিয়ে যাওয়া দ্রুতগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে ও মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

3

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

4

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

5

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

6

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

7

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

8

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

9

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

10

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

11

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

12

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

13

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

14

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

15

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

16

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

17

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

18

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

19

বিশ্ব শিশু দিবস আজ

20