নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক,

আগামী মাসে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বর ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের অভিজ্ঞতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই এই দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে ৪-২ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শেষে ইতোমধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে সেলেসাওরা। গত ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেলেও, ১৪ অক্টোবর জাপানের মাঠে অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপে ৩-২ গোলে হেরে যায় তারা।

বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। দলের সেরা একাদশ নির্ধারণ, ছন্দ খুঁজে পাওয়া এবং নতুন কৌশল পরখের সুযোগ হিসেবেই দেখা হচ্ছে এই প্রীতি ম্যাচগুলোকে। সর্বশেষ জাপান ম্যাচে একাধিক তরুণ খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন কোচ আনচেলত্তি। ইউরোপে আসন্ন দুটি ম্যাচেও তেমনই কিছু দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

1

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

2

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

3

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

4

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

5

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

6

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

7

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

8

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

9

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

10

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

11

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

12

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

13

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

14

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

15

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

16

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

17

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

20