নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হয়েছে চিকিৎসাবিজ্ঞান শাখা দিয়ে। এ বছর চিকিৎসা বা শারীরতত্ত্বে নোবেল পুরস্কার অর্জন করেছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ে তাদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।

‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ এমন একটি প্রক্রিয়া, যা মানবদেহের ইমিউন সিস্টেমকে শরীরের নিজস্ব কোষ ও টিস্যুকে ভুলবশত আক্রমণ করা থেকে রক্ষা করে। একই সঙ্গে এটি অক্ষতিকর বহিরাগত উপাদান— যেমন কিছু খাদ্য উপাদান বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়াও ঠেকিয়ে রাখে।

এই প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে দেখা দিতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিস কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস–এর মতো অটোইমিউন রোগ। তাই এই আবিষ্কার মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষা ও নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছে বিজ্ঞানী মহল।

নোবেল কমিটির ভাষায়, “এই তিন বিজ্ঞানীর গবেষণা ইমিউন সিস্টেমের জটিলতাকে নতুনভাবে উন্মোচন করেছে। তাদের আবিষ্কার ভবিষ্যতে অটোইমিউন রোগ, অ্যালার্জি এবং অঙ্গ প্রতিস্থাপন-পরবর্তী জটিলতা প্রতিরোধে চিকিৎসা বিজ্ঞানে দিকনির্দেশনা দেবে।”

নোবেলজয়ীরা প্রত্যেকে পাবেন একটি সোনার পদক, একটি সনদপত্র, এবং সম্মিলিতভাবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা) পুরস্কার হিসেবে। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে, পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ করা হয়।

উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি— এই ছয়টি শাখায় প্রদান করা হয়। মানবসভ্যতার কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

1

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

2

দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

3

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

4

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

5

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

8

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

9

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

10

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

13

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

14

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

15

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

16

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

17

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

18

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

19

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

20