নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এ লক্ষ্যে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই মানোন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের নিকট অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে এবার চলচ্চিত্র বাছাই করা হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর গল্পে রয়েছে বৈচিত্র্য। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রকৃত ঘটনাপ্রবাহ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।”

তিনি আরও জানান, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে এবং ফিল্ম আর্কাইভ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শন করবে। একইসঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও নূর মো. মাহবুবুল হক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের প্রযোজকরা উপস্থিত ছিলেন।

এবার সরকারি অনুদানের তালিকায় রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে প্রথম কিস্তি হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ১৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৬ লাখ টাকা মঞ্জুরিপত্র প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

3

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

4

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

5

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

6

ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যু

7

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

8

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

9

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

10

ভালোবাসার কথা

11

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

12

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

13

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

14

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

15

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

16

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

17

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

18

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

19

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

20