নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ  ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম  চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬- কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সকালে কোটালীপাড়ায় পৌছায় ‘ভোটের গাড়ি।’ “দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে জেলাতেও চলছে এই প্রচারণা কার্যক্রম। চলবে আগামীকাল পর্যন্ত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে‘সুপার কারাভান’বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌঁছে সেখানে উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বেলা ৪ টায় গোপালগঞ্জে শহরের পৌরপার্কে  চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।

ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

‘দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

1

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

2

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

3

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

4

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

5

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

6

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

7

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

8

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

9

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

10

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

11

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

12

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

13

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

15

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

16

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

17

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

18

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

19

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

20