নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

শিক্ষা ডেস্ক,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এ সময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।

এর আগে, সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।

ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট শেষ হওয়া ব্যালট বক্স আনা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ হয়। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

1

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

2

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

3

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

4

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

5

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

6

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

7

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

8

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

9

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

10

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

11

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

14

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

15

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

16

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

17

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

18

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

19

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

20