প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2026 ইং
নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাসের মানসিক প্রতিবন্ধী মা গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ ওই নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে নাও পারেন। এ কারণে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
এ অবস্থায়, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখতে পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 01729-464048
📞 01728-721531
মানবিক আবেদন: একজন অসহায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি সর্বোচ্চ শেয়ার করে সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারই হতে পারে একজন মায়ের নিরাপদে ঘরে ফেরার কারণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ গোপালগঞ্জ